• ২০২৬ Jun ১৮, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ৩
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jun ১৮, ২০২৬
শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ
File
সাবিক ওমর

শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ


ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে গতকাল শনিবার (২ মে ২০২৬) রিকশা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জোন পরিচালক মোঃ মিজানুল হকের সভাপতিত্বে এবং থানা সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, মিরপুর দক্ষিণ থানা আমীর এডভোকেট আলাউদ্দিন সোহেল, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রশীদ এবং মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ মিরপুর জোনের টিম সদস্য ক্বারী গোলাম রব্বানীসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ