• ২০২৬ মে ২৩, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ওসমানীনগর প্রকাশ্য দিবালোকে দুই নারী ছিনতাইয়ের শিকার আহত ৩

  • প্রকাশিত ১২:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ২৩, ২০২৬
ওসমানীনগর প্রকাশ্য দিবালোকে দুই নারী ছিনতাইয়ের শিকার আহত ৩
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
সিলেট অফিস :

সিলেটের ওসমানীনগর উপজেলার উওর কালনীরচর এলাকায় প্রকাশ্য দিবালোকে দুই নারী দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন এ সময় ছিনতাইকারীদের হামলায় দুই বোন ও তাদের ভাইসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।


গতকাল ২১ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ০৭:৪৫ মিনিটে খানিচড় এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ ২ লাখ টাকা লুটে নেয়।

ঘটনায় আহতরা হলেন— মুক্তা বেগম, পান্না বেগম এবং তাদের ভাই সায়েক আহমদ ২ বোনের অবস্থায় আশঙ্কাজনক বর্তমানে ওসমানি হাসপাতালে উন্নারা চিকিৎসা দিন রয়েছে।

ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তা বেগম ও পান্না বেগম ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন পথিমধ্যে উওর কালনীরচর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছামাত্র ৭ জনের একটি দল মুখোশধারী সশস্ত্র যুবক দল তাদের গতিপথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চিৎকার করার চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে ভুক্তভোগী নারীরা জানান, মুখোশ পরা তাদের মধ্যে ২ জনকে তারা চিনতে পেরেছেন একজনের নাম সুলেমান মিয়া ও উন্নার ছেলে ফাহিম মিয়া।

ছিনতাইকারীরা জোরপূর্বক ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণালঙ্কার টান মেরে নেওয়ার চেষ্টা করলে সাথে থাকা ভাই সায়েক আহমদ এবং দুই বোন বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।


এতে ৩ জনই রক্তাক্ত জখম হন মাত্র কয়েক মিনিটের মধ্যে দুর্বৃত্তরা নারীদের গলার চেইন, কানের দুল, হাতের বালা ও ব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


ঘটনার পর স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।


আহত সায়েক আহমদ জানান,এখন ও আমরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি আমার বোনরা গুরুত্বর আহত এ বিষয় ওসমানীনগর থানায় আমরা অবগত করেছি আজকে লিখিত অভিযোগ দিব আমরা।

সর্বশেষ