• ২০২৬ Jun ১৭, বুধবার, ১৪৩৩ আষাঢ় ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৮:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১৭, ২০২৬
ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


 ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি তাঁর বক্তব্যে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্স, স্বাস্থ্য সহকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিদ্যমান চ্যালেঞ্জ, সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনগণের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ