• ২০২৬ Jul ২৫, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ২৫, ২০২৬
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। 

তাঁর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

​সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আমি হাতে পেয়েছি।

স্পিকার হিসেবে সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী আমি তা গ্রহণ করেছি। এর ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করব।

​সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ