• ২০২৬ নভেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২১
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা! স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল?

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা! স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল?
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল*।

বেতন বাড়ানোর দাবিতে সপ্তাহজুড়ে চলা শ্রমিক আন্দোলনের পর গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যান চলাচল ও কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ