• ২০২৬ নভেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২১
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্পের বাকি দুই বছরের শাসন।*

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্পের বাকি দুই বছরের শাসন।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্পের বাকি দুই বছরের শাসন।* 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান দল। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছরের শাসনামলে নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে পারে তাঁর প্রশাসন।

নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসননীতি, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং ইরান যুদ্ধ ভোটারদের আলোচনায় গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক চাপ ও প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষও রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা।

কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত, শুনানি এবং সরকারি নথি তলবের সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। এমনকি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর ক্ষমতাও তাদের হাতে থাকছে।

এ ছাড়া সিনেটে সংখ্যাগরিষ্ঠতার কারণে মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত ও ফেডারেল বিচারক নিয়োগের ক্ষেত্রে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের অনুমোদন আটকে দিতে পারবে বিরোধীরা।

তবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালেও প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বহাল থাকছে। কংগ্রেসে পাস হওয়া বিলে ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে ট্রাম্পের। সেই ভেটো অকার্যকর করতে উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

সব মিলিয়ে নির্বাচনের এই ফল ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। বাকি মেয়াদে প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আইন প্রণয়নে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সর্বশেষ