নামে কী-বা আসে যায়'! তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নামই হবে অ্যাপটি ব্যবহারের মূল বিষয়। এখন থেকে আপনার ফোন নম্বর নয়, ওই প্ল্যাটফর্মে ইউজারনেম ব্যবহার করেই কাজ চালানো যাবে।
একটু ভেঙে বলতে গেলে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার আনতে চলেছে যেখানে আপনি ফোন নম্বর ব্যবহার করে চ্যাট করার বদলে চাইলে ইউজারনেম ব্যবহার করে কথা বলতে পারবেন।
সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্বব্যাপী এই নতুন ফিচার লঞ্চ করার মূল উদ্দেশ্য ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা। যেমন, অনেকেই অপরিচিতদের সঙ্গে প্রথম সাক্ষাতেই নিজেদের ফোন নম্বর শেয়ার করতে ইতস্তত বোধ করেন, অথচ যোগাযোগের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান। সেবিষয়ের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
এখনো এই ফিচার চালু হয়নি, তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে চলতি বছরেই তা শুরু হবে। শিগগিরই ব্যবহারকারীরা নিজেদের 'ইউজারনেম' বেছে সেটা 'রিজার্ভ' করে রাখার সুযোগ পাবেন।
তবে ইউজারনেম ব্যবহার করা বাধ্যতামূলক নয়। যেকোনো সময় ইইজারনেম পাল্টানো বা ডিলিট করা যাবে। আর অবাঞ্ছিত বার্তা ব্লক বা রিপোর্ট করার বিকল্পও চালু থাকবে।
ইউজারনেম ব্যবহারকে একদিকে যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তাকে রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন অনেকে, তেমনই এর নেতিবাচক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ফিচারের অপব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি, প্রতারণা ইত্যাদির আশঙ্কা থেকে যায় বলে মনে করা হচ্ছে।
এদিকে, ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউজারনেমের বিষয়টি নিয়ে 'মেটা'কে একটা নোটিশ পাঠিয়েছে ভারত সরকার। এই নতুন ফিচার ও তার অপব্যবহার সংক্রান্ত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা না করা পর্যন্ত তা চালু না করার কথাও সেখানে বলা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।।।🙄🙄
মতামত দিন