• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পাহাড় খেকো মোক্তারের অবৈধ ডাম্পার গাড়ি আটক করেছে দক্ষিণ বন বিভাগ

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
পাহাড় খেকো মোক্তারের অবৈধ ডাম্পার গাড়ি আটক করেছে দক্ষিণ বন বিভাগ
File
মতিউল ইসলাম (কক্সবাজার)

পাহাড় খেকো মোক্তারের অবৈধ ডাম্পার গাড়ি আটক করেছে দক্ষিণ বন বিভাগ 


কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের আওতাধীন রামু পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে পাহাড় খনন করার সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে ট্রাক রেখে  পালিয়ে যান চালক।

গত শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় সরকারি বনভূমি থেকে মাটি খননের কাজে ব্যবহৃত মাটিভর্তি ডাম্পারটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়। 

জানা যায়,জব্দকৃত ডাম্পার গাড়ির মালিক রামুর দক্ষিণ মিঠাছড়ির ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মোহাম্মদ হোছন তার ছেলে মোক্তার আহমদ প্রকাশ মোক্তার মেম্বার।তার বিরুদ্ধে পরিবেশ মামলাসহ একাধিক বন মামলা রয়েছে। 

অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, মাটি ও বালি পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাম্পারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। গাড়ির মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বনভূমি রক্ষায় অবৈধ বালি উত্তোলন,পাহাড় খনন বনভূমি দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সহকারী বন সংরক্ষক (এসিএফ)শ্যামল কুমার ঘোষ মাটিভর্তি ডাম্পার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,পাহাড়ের মাটি পাচারের সময় ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং গাড়িটি বন বিভাগের হেফাজতে রয়েছে।

সর্বশেষ