• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাইবার সচেতন প্রজন্ম গড়তে কলেজভিত্তিক বিশেষ ক্লাব গঠনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
সাইবার সচেতন প্রজন্ম গড়তে কলেজভিত্তিক বিশেষ ক্লাব গঠনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের
File
বিশেষ প্রতিনিধি - মোঃ শাখাওয়াত হোসেন

সাইবার সচেতন প্রজন্ম গড়তে কলেজভিত্তিক বিশেষ ক্লাব গঠনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের


সারা দেশের অধিভুক্ত কলেজগুলোতে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। আজ রোববার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটিবিষয়ক এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে কলেজটিতে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধনও করেন।

উপাচার্য বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নতুন ঝুঁকি তৈরি করছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতন হতে হবে। তিনি বলেন, সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।

সেমিনারে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম।

সর্বশেষ