• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কিছু করে থাকলে তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি সকল আইনগত সুযোগ-সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন।

  • প্রকাশিত ১১:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কিছু করে থাকলে তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি সকল আইনগত সুযোগ-সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন।
File
উমর ফারুক কুমিল্লা উপজেলা প্রতিনিধি

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কিছু করে থাকলে তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি সকল আইনগত সুযোগ-সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন।

সচিবালয়ে, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত কারণে। তা গ্রহণ করেন স্পিকার। এটা আইনী পদক্ষেপ।

স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও বর্তমান সরকারের সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন সাংবিধানিকভাবে। এর বাইরে তিনি যদি কিছু করে থাকেন সেগুলো দেখার সুযোগ আছে বলে জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফোন করতে লন্ডন যাওয়ার দরকার হয় না। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা পাওয়া প্রসঙ্গে বলেন, দু'জন আনসার সদস্য বিষয়টি উদঘাটন করেন। তাদেরও পুরস্কৃত করা হবে। ঘটনাক্রমে সনাতন ধর্মের অনুষ্ঠানের দিন হওয়াটা কাকতালীয় উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে।

সর্বশেষ