• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার সদর থেকে দীর্ঘদিনের পলাতক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
কক্সবাজার সদর থেকে দীর্ঘদিনের পলাতক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫
File
মতিউল ইসলাম,কক্সবাজার

কক্সবাজার সদর থেকে দীর্ঘদিনের পলাতক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫


প্রতিষ্ঠালগ্ন থেকেই "বাংলাদেশ আমার অহংকার" এই শ্লোগানকে বুকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং নানাবিধ অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব সর্বদা প্রস্তুত ও সচেষ্ট।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আবু সিদ্দিক (৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত আসামি কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল বিজিবি ক্যাম্প সংলগ্ন টিএন্ডটি অফিসের পেছনের এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দলটি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আবু সিদ্দিক (৪০), পিতার-মোঃ আবুল কালাম ঠিকানা- এবিসি ঘোনা, পিটি স্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র আইনে ২০২০ সালে একটি মামলা রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, মামলা দায়েরের পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আলীর জাহাল এলাকায় গোপনে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের এই কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ