• ২০২৬ সেপ্টেম্বর ১৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ২৮
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সংসদ ভবনে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

  • প্রকাশিত ০২:০৯ পূর্বাহ্ন রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
সংসদ ভবনে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

সংসদ ভবনে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ


জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল প্রায় সোয়া ৩টার দিকে সংসদ ভবনের ভেতরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনার পর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

পরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন, সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব থাকবে তদন্ত কমিটির ওপর। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সর্বশেষ