• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেতাবগঞ্জ চিনিকল এলাকায় মানববন্ধন

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেতাবগঞ্জ চিনিকল এলাকায় মানববন্ধন
File
মোয়াজ্জেম হোসেন দিনাজপুর প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেতাবগঞ্জ চিনিকল এলাকায় মানববন্ধন


দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারীকরণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের উদ্যোগে চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেতাবগঞ্জ চৌরাস্তায় মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও শ্রমিকদের জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা বলেন, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পরিবর্তে বেসরকারীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা অযৌক্তিক।

সমাবেশে আন্দোলনকারীরা সরকারের প্রতি বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার এবং সেতাবগঞ্জ চিনিকল দ্রুত আধুনিকায়ন করে পুনরায় চালুর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক মো. বদরুজ্জোহা বাপচির সভাপতিত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপত্র জুলাই যোদ্ধা মো. ফয়সল মোস্তাক, শ্রমিকদল নেতা মো. শহিদুল ইসলাম, মইনুল ইসলাম স্বাধীন, মহিলা দল নেত্রী রাশেদা খানম, জামায়াত নেতা মো. নূর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার লিমন সরকারসহ শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ