• ২০২৬ Jul ২৯, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ার শাহজাহানপুরে রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সজল গ্রেফতার

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২৯, ২০২৬
বগুড়ার শাহজাহানপুরে রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সজল গ্রেফতার
File
তৌফিক এলাহী বগুড়া প্রতিনি

বগুড়ার শাহজাহানপুরে রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সজল গ্রেফতার


বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাহজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সজল মিঞা (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, শাহজাহানপুর থানার মামলা নং-২৬, তারিখ ২২ জুলাই ২০২৬-এর এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই রাতে শাহজাহানপুর উপজেলার ঘাসিরা পশ্চিমপাড়া গ্রামের আহসান রবিন (ওরফে জারজিস)-এর ইটভাটার চিমনির পূর্ব পাশে পূর্বপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটে। এ সময় বাদীর ভাই মো. খোরশেদ ও ছেলে মো. জোবায়েরকে এজাহারভুক্ত পাঁচজন এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন আসামি এলোপাতাড়ি মারধর করে।

এ খবর পেয়ে তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে যান বাদীর স্বামী রঞ্জু মিয়া। অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা তাদের হাতে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে রঞ্জু মিয়ার বুক ও পেটের মাঝামাঝি স্থানে আঘাত করে গুরুতর জখম করে এবং পরে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রঞ্জু মিয়া, খোরশেদ ও জোবায়েরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সজল মিঞা গ্রেফতার এড়াতে রাজধানীর ডিএমপির পল্লবী থানাধীন রোড-২০, ব্লক-বি, সেকশন-১১, লালমাটিয়া বাউনিয়াবাধ এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৪-এর সদর কোম্পানির যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাবের দাবি, আলোচিত এ হত্যা মামলার ঘটনার মাত্র সাত দিনের মধ্যেই পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত সজল মিঞা (৩৫) শাহজাহানপুর উপজেলার ঘাসিরা গ্রামের চান মিঞার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ