নরসিংদী সদর থানার হ/ত্যা মা/ম?লাসহ একাধিক মা/ম/লার আ/সামি সাখাওয়াত গ্রে/প্তা/র
নরসিংদী সদর থানার একটি হত্যা মামলাসহ রায়পুরা থানার একাধিক মামলার আসামি মো. সাখাওয়াত হোসেন (৩৫), পিতা: সিরাজ মিয়া ওরফে সিরাজ মিলিটারি, সাং- খলাপাড়া,কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে খলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সাখাওয়াতের বিরুদ্ধে নরসিংদী সদর থানার একটি হত্যা মামলাসহ রায়পুরা থানায় একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এ বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন