• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ::

সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক কোমলমতি ছাত্রীকে দিনদুপুরে ধর্ষণের প্রতিবাদে এবং বহিরাগত ধর্ষক মাদক চোরাকারবারী সাইফুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাইমারী স্কুলে শিশু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক,শিক্ষিকারা অংশগ্রহন করেন। 

প্রদ্যুৎ রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমা সুলতানা ও মোঃ শামসুদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুলাই সুনামগঞ্জ শহরের হাছননগর থেকে আসা বহিরাগত মাদক চোরাকারবারি সাইফুল হক বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে অর্তি করা হয়। ধর্ষনকারী সাইফুল হক পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণধোরাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।  অভিযুক্ত সাইফুলের পরিবারের প্রায় প্রতিটি সদস্যই মাদকের ব্যবসা ও নানা অসামাজিক অপরাধের সাথে যুক্ত। বুড়িস্থল গ্রামে নতুন বসতি স্থাপন করে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তাকে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাসিঁর দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ