• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চবির ক্যাম্পাসে ১৫ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
চবির ক্যাম্পাসে ১৫ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

চবির ক্যাম্পাসে ১৫ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করে নিরাপদে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব প্রথমে ডোবার মধ্যে অজগরটি দেখতে পান। পরে তিনি বিষয়টি থ্রি-এসএ সদস্যদের অবহিত করলে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের তথ্যমতে, উদ্ধার হওয়া সাপটি বার্মিজ অজগর প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি। উদ্ধার অভিযান শেষে সাপটিকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে সাপটি উদ্ধার করেন এবং পরে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বনাঞ্চল ধ্বংস, পাহাড় কাটা, প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়া এবং খাদ্যের অভাবের কারণে বন্যপ্রাণী, বিশেষ করে অজগরের মতো সাপ লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাপকে আঘাত না করে সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ।

সর্বশেষ