• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দিনাজপুর শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়।

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দিনাজপুর শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়।
Time Bangla news
মোয়াজ্জেম হোসেন - দিনাজপুর জেলা প্রতিনিধি, টাইম বাংলা নিউজ।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দিনাজপুর শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়।


দিনাজপুরে জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নতুন অফিসের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শেরশাহ মোড়সংলগ্ন বিশ্বরোড খামার কাছাই এলাকায় ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয় চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং শ্রমিকদের অধিকার আদায়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সংগঠনের সভাপতি মো. শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এর আগে হাফেজ মাওলানা আবুল কালাম সরকারের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মো. শাকিল এবং ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মো. নুর আলম। আলোচনা সভা শেষে নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল, সহ-সভাপতি মো. আকরাম, সাধারণ সম্পাদক মো. নুর আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুজন মহন্ত দায়িত্ব পালন করবেন।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবহন শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ