• ২০২৬ অগাস্ট ০১, শনিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ০১, ২০২৬
নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। দিবসের শুরুতেই নরসিংদীর জুলাই চত্বরে স্থাপিত মোড়ালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে সূচনা করা হয়েছে। এতে পুস্পস্তবক অর্পন করেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।


এর পর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাসসহ জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পরে নরসিংদীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় জুলাই অভ্যুত্থান ও স্মৃতি নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও নরসিংদীর সবকটি উপজেলা প্রাশাসনের উদ্দ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে দিবসটি।

সর্বশেষ