• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই : বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই : বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি।

দিনাজপুর, বিরামপুর: গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "বিভেদ নয়, ঐক্যই দেশের শক্তি।"

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে নারীদের মাঝে সেলাই মেশিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু একটি শাসনব্যবস্থা নয়; এটি জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতীক। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানা সময়ে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন গণতন্ত্রকে ব্যাহত করতে না পারে, সে জন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা প্রকৌশলী মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ