• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Time Bangla news
আহমেদ নাহিদ

শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


“যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণই করে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মামুন অর রশিদকে সভাপতি এবং অশেষ দাসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শাল্লা কল্যাণ সমিতির সভাপতি মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশের সঞ্চালনায় মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিন এবং শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে কিংবা নিজ অঞ্চলের বাইরে অবস্থানরত শাল্লাবাসীর মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ সংগঠন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সুমিত কান্তি সিংহ, সজল কান্তি দাস, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পল্লব বোম দাস, নুরুল আমিন এবং যোগেন্দ্র সমাজপতি।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অশেষ দাস সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি শাল্লার মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ