"নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[27 July,2026]
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। আজ ২৭ জুলাই, ২০২৬ নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক এবং জনাব শারমীন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা সামাজিক বন বিভাগ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল বসানো হয়েছে, যা সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।
মতামত দিন