• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে নতুন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত ০২:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে নতুন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন পর নতুন জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে যোগদান করেছেন মোহা. শাজাহান আলি। রবিবার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এ উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকায় তাঁর নেতৃত্বে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে এ দপ্তরে স্থায়ী জোনাল সেটেলমেন্ট অফিসার না থাকায় অনেক প্রশাসনিক কার্যক্রম ধীরগতিতে পরিচালিত হচ্ছিল। এর ফলে ভূমি জরিপ, রেকর্ড সংশোধন, আপিল নিষ্পত্তি, শুনানি এবং সেটেলমেন্ট-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।

নতুন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে এসব কার্যক্রমে নতুন গতি আসবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা।

উল্লেখ্য, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। এ কার্যালয়ের আওতায় দিনাজপুরসহ তিনটি জেলার ভূমি জরিপ ও সেটেলমেন্ট-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়। তাই নতুন জোনাল সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব গ্রহণকে সংশ্লিষ্টদের কাছে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ