• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রিপেইড মিটার থেকে অতিরিক্ত টাকা কর্তনের অভিযোগে পঞ্চগড়ের বিদ্যুৎ গ্রাহকদের ক্ষোভ, তদন্ত ও অর্থ ফেরতের দাবি

  • প্রকাশিত ০২:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
প্রিপেইড মিটার থেকে অতিরিক্ত টাকা কর্তনের অভিযোগে পঞ্চগড়ের বিদ্যুৎ গ্রাহকদের ক্ষোভ, তদন্ত ও অর্থ ফেরতের দাবি
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের মিটার থেকে হঠাৎ অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার অসংখ্য গ্রাহকের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের দাবি, কোনো পূর্বঘোষণা বা সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই মিটার থেকে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের সঙ্গে চরম অন্যায়।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে প্রিপেইড মিটার থেকে অতিরিক্ত অর্থ কর্তন তাদের আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

এ অবস্থায় গ্রাহকরা অবিলম্বে অতিরিক্ত অর্থ কর্তনের প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি যেসব গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়েছে, তা দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

পঞ্চগড় জেলার বিদ্যুৎ গ্রাহকদের মতে, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। তারা গ্রাহকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ