• ২০২৬ অগাস্ট ০৩, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে অনিয়মের দায়ে চার ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা,

  • প্রকাশিত ০২:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ০৩, ২০২৬
টাঙ্গাইলে অনিয়মের দায়ে চার ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা,
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি টাংগাইল।

Writing


টাঙ্গাইলে অনিয়মের দায়ে চার ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, একটির প্যাথলজি বিভাগ সিলগালা।

টাঙ্গাইল, ২ আগস্ট: টাঙ্গাইল জেলা শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে একটি হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপলো হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এসব ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিভাগ সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ