• ২০২৬ অগাস্ট ০৪, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার র‌্যাব-১৫, এর অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ০৪, ২০২৬
কক্সবাজার র‌্যাব-১৫, এর অভিযানে অপহরণ মামলার  আসামি গ্রেফতার
Time Bangla news
মতিউল ইসলাম,কক্সবাজার

কক্সবাজার র‌্যাব-১৫, এর অভিযানে অপহরণ মামলার  আসামি গ্রেফতার


কক্সবাজার জেলার রামু থানাধীন মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ আলম (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫, সিপিএসসি, কক্সবাজার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গত ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় রামু থানাধীন মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ০১টি বাটন মোবাইল ফোন ও ০১টি সিম কার্ড জব্দ করা হয়।

গত ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নিখোঁজ হন। এ ঘটনায় তার বোন কক্সবাজার সদর থানায় গত ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

জিডির সূত্র ধরে র‌্যাব-১৫, সিপিএসসির আভিযানিক দল নিবিড় গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মামলার অন্যতম অভিযুক্ত নেজামুল হক শয়ন (২৫)-কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ভিকটিম মোহাম্মদ জাবের-কে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় গত ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একটি মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ২ নম্বর অভিযুক্ত মোঃ ফরিদ আলম (৩৮)-এর অবস্থান শনাক্ত করে র‌্যাব-১৫, সিপিএসসির আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফরিদ আলম (৩৮)। সে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং(০৪ নং ওয়ার্ড) ডেইলপাড়ার বাসিন্দা মৃত রশিদ আহম্মেদ এর ছেলে।  

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫, কক্সবাজার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সকল ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ