• ২০২৬ অগাস্ট ০৫, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২০
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে ঝিনাইগাতীতে দুই তেল বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ০৫, ২০২৬
জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে ঝিনাইগাতীতে দুই তেল বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা
Time Bangla news
স্টাফ রিপোর্টার, শেরপুর:

স্টাফ রিপোর্টার, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুইটি তেল বিক্রির দোকান মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে জ্বালানি তেল বিক্রির সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল জ্বালানি তেল বিক্রেতাকে সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ