ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্নয়ন প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আলোচনায় উঠে আসে প্রায় ৯০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার। বিভিন্ন মহলে দাবি ছাত্র দল তাদের নিজস্ব ঠিকাদার দিতে চায় এই কাজে আর সাধারণ ছাত্র, শিবির ও অন্যান্য সকল ছাত্র সংগঠন চায় সেনাবাহিনী কে কাজ দিতে,।দিনভর হামলা প্রতিহামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
দিনভর উত্তেজনার কারণে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি শূন্যে নেমে আসে, এবং সার্বিক পরিবেশ অনেকটাই ফাঁকা হয়ে পড়ে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
#জগন্নাথবিশ্ববিদ্যালয় #জবি #ঢাকা #ক্যাম্পাসসংঘর্ষ #শিক্ষাঙ্গন #বাংলাদেশ #BreakingNews #CampusNews #BangladeshNews #JagannathUniversity #Dhaka #StudentPolitics #Education #NewsUpdate #TimeBanglaNews
মতামত দিন