ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপনকে কেন্দ্র করে এক যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগে 'হানি ট্র্যাপ' চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া এলাকার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। সেই সূত্র ধরে রাজা তার সঙ্গে যোগাযোগ করে ল্যাপটপ কেনার কথা বলে তাকে যশোরে আসতে বলেন। পরে যুবকটি ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তি। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।
উপপরিদর্শক আল আমিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী যুবক মামলা করবেন এবং সে প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, এই চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলত। এরপর আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী আদায় করা হতো। আটক তিনজনের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে এবং এর আগেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল।
মতামত দিন