• ২০২৬ অগাস্ট ১২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার চাঞ্চল্যকর ডাবল মার্ডারসহ ৭টি মামলার এজাহারনামীয় আসামি সাদ্দাম গ্রেফতার

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১২, ২০২৬
কক্সবাজার চাঞ্চল্যকর ডাবল মার্ডারসহ ৭টি মামলার এজাহারনামীয়  আসামি সাদ্দাম গ্রেফতার
Time Bangla news
মতিউল ইসলাম, কক্সবাজার

কক্সবাজার চাঞ্চল্যকর ডাবল মার্ডারসহ ৭টি মামলার এজাহারনামীয়  আসামি সাদ্দাম গ্রেফতার


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, অস্ত্রধারী সন্ত্রাসী, চরমপন্থী ও চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যায় আনুমানিক ১৯:৩০ ঘটিকায় র‌্যাব-১৫ (সদর) কক্সবাজার-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত অন্যতম আসামি সাদ্দাম হোসেন(২৬) ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির সাদ্দাম হোসেন (২৬) কক্সবাজার সদর থানাধীন মাটিরতলী শিকদারপাড়ার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার  বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।

গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেন(২৬) কক্সবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী। তার অপরাধের খতিয়ান যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা ০২টি, ডাকাতির প্রস্তুতির মামলা ০২ টি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ০১ টি, অস্ত্র মামলা ০১ টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি মামলাসহ মোট ০৭ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ