• ২০২৬ অগাস্ট ১৯, বুধবার, ১৪৩৩ ভাদ্র ৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীর শিবপুরে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ফ্লাওয়ার মিলের নামে ১০০ টনগম বরাদ্দ দিয়ে আত্মশতের অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১৯, ২০২৬
নরসিংদীর শিবপুরে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ফ্লাওয়ার মিলের নামে ১০০ টনগম বরাদ্দ দিয়ে আত্মশতের অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীর শিবপুরে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ফ্লাওয়ার মিলের নামে ১০০ টন গম বরাদ্দ দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, মেসার্স মেরাজ ফ্লাওয়ার মিলটি ঈদুল আজহার আগে থেকেই বন্ধ এবং গত ৭ জুন থেকে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে এর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এর মধ্যেই গত ১৩ জুলাই মিলটির নামে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ১০০ টন গম বরাদ্দ দেওয়া হয়।


বিষয়টি জানাজানি হলে ২৬ জুলাই বরাদ্দের অবশিষ্ট ৭৬ দশমিক ৬০০ টন গম বাতিল করে অন্য তিনটি মিলে পুনঃবরাদ্দ দেওয়া হয়। তবে বন্ধ মিলের নামে বরাদ্দ দেওয়া ১০০ টন গম কীভাবে পেষণ করে সরকারি গুদামে আটা সরবরাহ করা হলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

মিল মালিক মো. মিরাজ আলম ভূঞা জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি অন্য একটি মিল থেকে গম পেষণ করে গুদামে জমা দিয়েছেন। এ ঘটনায় খাদ্য বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে।


জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছালেহ উদ্দিন দাবি করেছেন, বরাদ্দের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না এবং তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদনে মিলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও উঠে এসেছে। 


বন্ধ মিলের নামে বরাদ্দ দেওয়া গম পেষণের প্রক্রিয়া ও সরকারি গমের ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সূত্রঃ বাংলাবাজার পত্রিকা

নরসিংদীর শিবপুরে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ফ্লাওয়ার মিলের নামে ১০০ টন গম বরাদ্দ দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।কপি

সর্বশেষ