• ২০২৬ অগাস্ট ২৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ২৩, ২০২৬
তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই দাবি পূরণে পুরো ইউনিয়নবাসীর কাছে অ্যাম্বুলেন্স প্রদান করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও মানবিক ব্যক্তিত্ব দুলাল হোসেন বাচ্চু। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নবাসির কাছে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। নিজ অর্থায়নে তিনি তার এই প্রতিশ্রুতি পূরণ করেছেন।

আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স প্রদানের পর ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন তার অনুসারী। এ সময় তার অনুসারীদের মধ্যে ব্যপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে এই প্রচারণার সময় দুলাল হোসেন বাচ্চু নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনের আগেই মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে অ্যাম্বুলেন্সটি প্রদান করেন চেয়ারম্যান প্রত্যাশী দুলাল হোসেন বাচ্চু।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য তাদের অনেক সমস্যায় পড়তে হতো। দীর্ঘদিন ধরেই ইউনিয়নবাসীর একটি এ্যাম্বুলেন্সের দাবি ছিল। এই অ্যাম্বুলেন্সটি তাদের অনেক উপকারে আসবে বলে প্রত্যাশা করেন।’

চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, ‘আমি চেয়ারম্যান যাই বা না যাই এটা বড় কথা না, অ্যাম্বুলেন্সটা ৫নম্বর বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য। আল্লাহ তায়ালা যদি তার মনের আশা পূর্ণ করে তিনি যদি কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোন তবে এই ধারা অব্যাহত রাখবেন জানিয়েছেন।

সর্বশেষ