• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি।

  • প্রকাশিত ১০:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি।
Time Bangla news
ওমর ফারুক ★ কুমিল্লা জেলা প্রতিনিধি।

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি।


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতেই জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি মূল্যবান হীরার নেকলেস চুরি হয়েছে। প্ল্যাটিনামে তৈরি নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা। ২০১৫ সালে নিলামে এর মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৩ লাখ ডলার।

সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়েন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে সাধারণ দর্শনার্থীর বেশে প্রবেশ করে দুই চোর। পরে তারা প্রদর্শনী কক্ষের কাচের সুরক্ষিত বাক্স ভেঙে ২০০ ক্যারেটের বেশি ওজনের হীরাখচিত নেকলেসটি নিয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরদের কারও মুখে মুখোশ ছিল না। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ একটি অস্ত্রও ছিল। চুরির পর তারা জাদুঘরের দক্ষিণ দিকে অবস্থিত ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে দ্রুত পালিয়ে যায়।

ঐতিহাসিক নেকলেসটি তৈরি করেছিল ফরাসি বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির রাজকীয় বিয়ের অনুষ্ঠানে এটি পরেছিলেন।

সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা একটি বিশেষ প্রদর্শনীর জন্য নেকলেসটি ভিয়েনায় আনা হয়েছিল।

চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন। তিনি বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চুরি ঠেকানো যায়নি। তবে জাদুঘরের কর্মীরা পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণ করায় ঘটনায় কেউ হতাহত হননি।

চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া নেকলেস উদ্ধারে স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় অভিযান চালাচ্ছে অস্ট্রিয়ার পুলিশ।

সর্বশেষ