• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল আবেগঘন মুহূর্ত। দীর্ঘ কর্মজীবনে স্থানীয়দের স্বাস্থ্যসেবা দেওয়ায় বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি।

সভাপতির বক্তব্যে ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়া নিয়মিত প্রক্রিয়া হলেও দীর্ঘদিনের সহকর্মীদের বিদায় দেওয়া সবসময়ই আবেগের। বিদায়ী কর্মকর্তা-কর্মচারীরা নবাবগঞ্জের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাদের কর্মনিষ্ঠা ও সততা ভবিষ্যৎ প্রজন্মের সহকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সহকর্মীরা তাদের সঙ্গে কাটানো কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ