• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২০
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
Time Bangla news
মিজানুর রহমান কুমিল্লা জেলা চিফ প্রতিনিধি

আবারও হিমালয়ে শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক

টাইম বাংলা নিউজ! 

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম

নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান ও হিমবাহ ধসের ভয়াবহতা কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে হিমালয় অঞ্চল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে বিপর্যস্ত সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

গত ২৬ আগস্ট জিরং সীমান্তের কাছে আকস্মিক হড়পা বান ও হিমবাহ ধসের পর থেকেই তিব্বতে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চলছে। এর মধ্যেই নতুন করে ভূমিকম্প আঘাত হানায় দুর্গত এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ ব্যক্তিদের প্রতীকী শেষকৃত্য করছে স্বজনরা,

এর আগে নেপাল-তিব্বত সীমান্তের পার্বত্য অঞ্চলে একটি বিশাল হিমবাহ ও এর নিচের শিলাস্তর ভেঙে লেহন্দে খোলা নদীর ওপর আছড়ে পড়ে। ওই ধসের প্রভাবে ২৭ আগস্ট ভূকম্পন যন্ত্রে ৫ দশমিক ২ মাত্রার তরঙ্গ ধরা পড়েছিল। তবে সেটি ভূমিকম্প ছিল না।

সর্বশেষ