ফের নিউ ফরাক্কায় ভূমি ধস, এবার বসে গেল রেল ট্র্যাক! বহু ট্রেন বাতিল, বন্দে ভারতের রুট বদল, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
ফের ধস, বসে গেল রেল ট্র্যাক! বহু ট্রেন বাতিল নিজস্ব প্রতিবেদ,
কলকাতা
৪ সেপ্টেম্বর ২০২৬
মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়া ফের অনিশ্চিত হয়ে পড়ল। বৃহস্পতিবার সকালে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন যে এলাকায় ধস নেমেছিল গতকাল সারাদিন রেল কর্মীরা সেখানে মেরামতির কাজ করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে ফের একই জায়গায় ধস নামায় নিউ ফরাক্কা স্টেশন দিয়ে ট্রেন চলাচল কবে সম্পূর্ণ স্বাভাবিক হবে তা অনিশ্চিত হয়ে পড়ল।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ধস নামায় বেশ কিছুটা অংশের রেল ট্রাক এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে মাটিতে বসে গিয়েছে। বৃহস্পতিবার সকালে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় ধস নামার কারণে কাল থেকেই রেল কর্মীরা পাথর, সিমেন্টের, ছাই ব্যবহার করে ধস নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। যে এলাকায় ধস নেমেছে তার পাশে বড় বড় শাল এবং বাঁশের খুটি ব্যবহার করে নতুন করে মাটি সরে যাওয়া আটকানোর চেষ্টা করা হয়।
মতামত দিন