• ২০২৬ সেপ্টেম্বর ০৬, রবিবার, ১৪৩৩ ভাদ্র ২২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাভারে ৭ বছরের মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ আটক ৫ ।*

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬
সাভারে ৭ বছরের মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ আটক ৫ ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*সাভারে ৭ বছরের মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকসহ আটক ৫ ।* 


সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান বলেন, অভিযোগ অনুযায়ী প্রায় ছয় মাস ধরে ওই মাদরাসার সাত বছরের শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে একাধিক ব্যক্তি যৌন নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে বিষয়টি শিশুটির পরিবারের কাছে প্রকাশ পায়।

পরে শিশুটির বাবার আবেদনের পর আদালতের নির্দেশে গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা করা হয়। মামলায় মাদরাসাটির ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। শুক্রবার দিবাগত রাতে ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ