• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে কত টাকায়?

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে কত টাকায়?
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


দাম বাড়ানোর পরও এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে কত টাকায়?

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

এলপিজি সিলিন্ডারের ছবি,

দাম বাড়ানোর পর আরও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি। ১২ কেজির দুই হাজার ৬০ টাকার সিলিন্ডারে গুনতে হচ্ছে ৫০০ টাকা বেশি। দামের এমন নৈরাজ্যে দিশেহারা ভোক্তারা। নজরদারি বাড়িয়ে দ্রুত বাজার স্বাভাবিক করার দাবি তাদের। 

মাকছুদা বেগম নামে রাজধানীর মোহাম্মদপুরের এক বাসিন্দা বাসার জন্য এলপিজি সিলিন্ডার কিনতে গিয়ে পড়েন বিপাকে। সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা বেশি চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 রাজধানীজুড়েই সরকারি দামে এলপি গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। কোথাও কোথাও বাড়তি গুনতে হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত। কয়েক দফায় দাম বাড়ার পরেও খুচরায় বাড়তি দরে দিশেহারা তারা।

 ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে সরকার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। এর মধ্যেই বাড়তি টাকা নেয়া যেন মড়ার উপর খাঁড়ার ঘা। 

 খুচরা বিক্রেতাদের দাবি, ডিলাররা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেয়ায় বাড়তি দরেই বিক্রি করতে হচ্ছে তাদের।

 আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সর্বশেষ