• ২০২৬ নভেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১৯
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৫-৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে যাবে রূপপুরের বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
৫-৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে যাবে রূপপুরের বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


৫-৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে যাবে রূপপুরের বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:১৬

মন্ত্রী জানান, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই রূপপুরের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

সব ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করেই এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশাবাদের কথা শোনান।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে। কারিগরি সুরক্ষা এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হবে। আগামী মাস দেড়েকের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন সম্ভব হবে বলে আমরা আশা করছি।

সংবাদ সম্মেলনে এ ছাড়া আগামী ৫ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে।

সর্বশেষ