• ২০২৬ সেপ্টেম্বর ১৯, শনিবার, ১৪৩৩ আশ্বিন ৪
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বেড়ে যায়, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

  • প্রকাশিত ১০:০৯ পূর্বাহ্ন শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বেড়ে যায়, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) 

প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বেড়ে যায়, এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি প্রকল্প নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাষীয়ালি-কৃষ্টপুর এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রতিটি টাকার হিসাব থাকতে হবে। জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রকল্পের সুফল যেন মানুষ প্রকৃত অর্থে পান, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, আঞ্চলিক বৈ'ষ'ম্য দূর করা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। দেশের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বাদ যাবে না। মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে এবং এর অংশ হিসেবে মানিকগঞ্জেও পরিবর্তন আসবে।

নিরাপদ পানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় প্রকল্প পরিদর্শন করা হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে নদী, নালা ও বৃষ্টির পানি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে দু'র্নী'তি প্রসঙ্গে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দু'র্নী'তি বন্ধে সরকার কাজ করছে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হবে। এসব সুবিধা প্রদানে দলীয়করণ করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে একটি ইউনিক আইডির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের নম্বরের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা যেতে পারে। এতে নাগরিকদের বিভিন্ন সমস্যা কমানো সম্ভব হবে।

বিগত সময়ে গড়ে ওঠা বিভিন্ন অ'নিয়ম ও কু'অভ্যাস সংস্কারে ধাপে ধাপে কাজ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

এ সময় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


#projectmanagement #PublicFunds #SafeWater #DevelopmentProjects

সর্বশেষ