• ২০২৬ সেপ্টেম্বর ২৩, বুধবার, ১৪৩৩ আশ্বিন ৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন

  • প্রকাশিত ০৭:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা ট্রেন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   

ইন্ডিপেন্ডেন্ট টিভিকে গুগল পছন্দে যুক্ত করুন!

খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন।  

খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন।  

দুই বছর পর ভারত ও বাংলাদেশের সংগৃহীত আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   

দেশের বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই বন্দর দিয়ে যাতায়াত করে হাজারও পাসপোর্ট যাত্রীসহ শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক। 

নিরাপদ ও সহজ যাতায়াতে ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-বেনাপোল কলকাতা রুটে বন্ধন ট্রেন। তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের রেল চলাচল। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়। বন্ধন ও মৈত্রী রেল চালু হলে উপকৃত হবে দু দেশের নাগরিকরা। বাঁচবে সময় ও খরচ। 

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা পেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে। স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রী সেবায় বেনাপোল রেল স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত হচ্ছে ওয়েটিং রুমসহ স্টেশন এলাকা।

বন্ধন ও মৈত্রী ট্রেন চালু হলে উপকৃত হবেন ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে যাতায়াতকারী উভয় দেশের যাত্রীরা। বাড়বে সরকারের রাজস্ব আয়ও। 


সর্বশেষ