• ২০২৬ অক্টোবর ০৫, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২০
  • সর্বশেষ আপডেট : ০৩:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত ০৩:১০ অপরাহ্ন সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Time Bangla news
সুনামগঞ্জ প্রতিনিধি::

ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প


সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়নের সার্বিক সহযোগিতায়, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে এলাকার চক্ষু সমস্যায় ভুগছেন এমন রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। তাই চোখের সমস্যায় আক্রান্ত সকল রোগীকে নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

এদিকে, আপনাদের আশপাশে চক্ষু সমস্যায় ভুগছেন এমন অসহায় ও দরিদ্র রোগী থাকলে তাদের কাছে এ বিনামূল্যে চিকিৎসাসেবার খবরটি পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়নের নেতৃবৃন্দ।

মানবতার সেবায় একটি খবরই হতে পারে কারও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ—তাই খবরটি বেশি বেশি ছড়িয়ে দিন।

সর্বশেষ