*৭ নভেম্বর থেকে সাধারণ ছুটি।*
*উপশিরোনাম:* জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে ‘ক’ শ্রেণির দিবস করার সিদ্ধান্ত; দুর্গাপূজার ছুটি ২০–২২ অক্টোবর।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের পাশাপাশি দিনটিকে সাধারণ ছুটির আওতায় আনার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রেও ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
এদিকে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। *নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।*
মতামত দিন