• ২০২৬ অক্টোবর ২২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সৌদিতে মৃত্যুদণ্ড ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন, ব্রাক্ষণবাড়িয়ার নজরুল

  • প্রকাশিত ০১:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ড    ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন, ব্রাক্ষণবাড়িয়ার নজরুল
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


সৌদিতে মৃত্যুদণ্ড

ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল

প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬ ১১:২৭

চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’—গ্রেপ্তার হওয়ার আগে ২০২৩ সালের ৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন আক্ষেপের কথাই লিখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নজরুল ইসলাম মাহিন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

কিন্তু মধ্যবিত্ত পরিবারের সেই দুশ্চিন্তা আর দূর করা হলো না তার। মক্কায় নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তার পুরনো ফেসবুক পোস্টগুলো ঘুরছে সোশ্যাল হ্যান্ডলে।

নজরুল ইসলাম মাহিন নামের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, প্রবাসজীবনের শুরু থেকেই মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন ও স্বপ্নের কথা নিয়মিত তুলে ধরতেন তিনি। ২০২২ সালের ১৩ নভেম্বর দেশ ছাড়ার সময় বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘গুড বাই বাংলাদেশ’।

সর্বশেষ