• ২০২৬ অক্টোবর ২২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নাটোরে ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
নাটোরে ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর ছাত্রদল নেতাকে বহিষ্কার
Time Bangla news
ওমর ফারুক ★৷ কুমিল্লা জেলা প্রতিনিধ।

নাটোরে ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আসিফ ইকবাল বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।

এর আগে গতকাল বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

সর্বশেষ