• ২০২৬ অক্টোবর ২৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ৮
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাদক ব্যবসায়ী ধরে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার।

  • প্রকাশিত ০১:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
মাদক ব্যবসায়ী ধরে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মাদক ব্যবসায়ী ধরে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার।* 


 *উপশিরোনাম:* গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত পুলিশ সদস্যসহ আরও ২।

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপির এক নেতা। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরেক উপপরিদর্শক ও গাড়িচালক। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় কালীগঞ্জ থানা-পুলিশ। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে আহিদকে আটক করা হয়। পরে তাকে নিয়ে থানায় ফিরছিলেন পুলিশ সদস্যরা।

পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়িটি থামানো হয়। এ সময় সড়কের পাশে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক রাব্বি। এমন সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। এসআই জাবেদ ওমর সেখানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মারা গেছেন। আহত এসআই জাবেদ ওমরের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ