• ২০২৬ অক্টোবর ২৬, সোমবার, ১৪৩৩ কার্তিক ১০
  • সর্বশেষ আপডেট : ০১:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সেনাবাহিনীর পরিচয়ে বাড়িতে হানা, অস্ত্র ঠেকিয়ে লুট স্বর্ণ-টাকা।*

  • প্রকাশিত ০২:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
সেনাবাহিনীর পরিচয়ে বাড়িতে হানা, অস্ত্র ঠেকিয়ে লুট স্বর্ণ-টাকা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সেনাবাহিনীর পরিচয়ে বাড়িতে হানা, অস্ত্র ঠেকিয়ে লুট স্বর্ণ-টাকা।* 

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামে আবুধাবি প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০ থেকে ১২ জনের একটি দল ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজনের পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক। দলের অন্য সদস্যরা বাড়ির বাইরে অবস্থান নিয়ে পাহারা দেয়।

বাড়িতে ঢুকেই নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এরপর ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি সোনার চেইন রয়েছে।

স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা বাড়িটির দিকে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে জানায়। তাদের কথায় স্থানীয়রা সরে গেলে লুটপাট শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দলটি। পরে বাড়ির আশপাশে লোকজন জড়ো হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেননি। ডাকাতেরা চার জোড়া কানের দুল, দুটি সোনার চেইন ও নগদ টাকা নিয়ে গেছে।

ওসি আরও জানান, দুর্বৃত্তদের কেউ প্রকৃত সেনাবাহিনীর পোশাক পরেনি; কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিল।

সূত্র: আরটিভি।

সর্বশেষ