• ২০২৬ অক্টোবর ২৬, সোমবার, ১৪৩৩ কার্তিক ১০
  • সর্বশেষ আপডেট : ০২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের।

  • প্রকাশিত ০২:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের।* 


 *উপশিরোনাম:* রাস্তার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের, আটক ১। 

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জায়গা নিয়ে আসাদুজ্জামান ও তার লোকজনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার দুপুর ২টার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

বিরোধ মীমাংসার চেষ্টা করতে গিয়ে শিক্ষক মনোরঞ্জন রায় উভয় পক্ষের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। তারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসাদুজ্জামানকে আটক করে।

নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি পার্বতীপুরের চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ