• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১৩
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সেন্টমার্টিনে রাতযাপনে মিলল ছাড়, নভেম্বর থেকেই পর্যটকদের জন্য নতুন সুযোগ।*

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
সেন্টমার্টিনে রাতযাপনে মিলল ছাড়, নভেম্বর থেকেই পর্যটকদের জন্য নতুন সুযোগ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সেন্টমার্টিনে রাতযাপনে মিলল ছাড়, নভেম্বর থেকেই পর্যটকদের জন্য নতুন সুযোগ।* 

পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপে রাতযাপনের সুযোগ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপন করতে পারবেন পর্যটকেরা। এ বিষয়ে আগের নির্দেশনা সংশোধন করে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংশোধিত নির্দেশনা জারি করে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান জানান, নভেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দ্বীপে রাতযাপন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে নির্ধারিত পুরো সময়েই পর্যটকদের সেখানে থাকার সুযোগ রাখা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এতে গত বছরের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের বিধান বহাল থাকায় নভেম্বর মাসে দ্বীপে রাতযাপনের সুযোগ থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আগের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্টমার্টিনে গিয়ে একই দিনে ফিরে আসতে পারতেন। ডিসেম্বর ও জানুয়ারিতে ছিল রাতযাপনের অনুমতি। নতুন নির্দেশনা নিয়ে অস্পষ্টতার কারণে পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী এবং পর্যটকবাহী জাহাজের মালিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সরকার সিদ্ধান্ত সংশোধন করে।

 *যাতায়াত ও পর্যটকসংখ্যায় নতুন নিয়ম* 

নতুন সিদ্ধান্তেও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকেই ছেড়ে যাবে।

এবার দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। পাশাপাশি দ্বীপে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।

সরকারের সংশোধিত সিদ্ধান্তে পর্যটকদের রাতযাপন নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি দ্বীপকেন্দ্রিক পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ