• ২০২৬ অক্টোবর ২৯, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ১৪
  • সর্বশেষ আপডেট : ০২:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০

  • প্রকাশিত ০৩:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০,

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

স্পেনে স্থির দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোতে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। চলতি বছরে দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। আর ২০১৩ সালের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সংঘর্ষের পরপরই সেখানে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী হেলিকপ্টার ও মরদেহ পরিবহনের গাড়ি পৌঁছায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পুরো স্পেন এই শোকে শোকাহত। মাদ্রিদের দক্ষিণে দুর্ঘটনাস্থলের কাছ থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে কোনো ধরনের ত্রুটি বা ব্যর্থতা উঠে এলে তা মোকাবিলা করা হবে। তবে চলতি বছরে ঘটে যাওয়া দুটি রেল দুর্ঘটনার কারণ পরস্পর সম্পর্কহীন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে জানান তিনি।

সানচেজ বলেন, দেশের উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন হলে তা করা হবে। তার ভাষায়, স্পেনের মতো একটি দেশের জন্য একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

লাল সংকেত উপেক্ষা করে ট্রেন চালুর অভিযোগ

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, সামনে একটি ট্রেন স্থির দাঁড়িয়ে থাকায় রেনফে পরিচালিত ট্রেনটিকে লাল সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সংকেত সক্রিয় থাকা সত্ত্বেও ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়।


সর্বশেষ